Sunday, May 31, 2015

ড্র করেও ভারতসেরা মোহনবাগান

@ রী তে শ বৈ লদ্যা

৩১ শে মে ২০১৫, রবিবার সন্ধ্যায় ব্যাঙ্গালুরু এফ সি এর বিরুদ্ধে ১-১ এ খেলা শেষ করে মাথায় তাজ তুলে নিল সবুজ মেরুন। প্রথমার্ধে ব্যাঙ্গালুরুর জন জনসন্ ৪১ মিনিটের মাথায় গোল করে। ১-০ তে দ্বিতীয়ার্ধ শুরু করে সবুজ মেরুন।

 ৮৬ মিনিটের মাথায় বেল্লো রেজ্জাক একটি হেড-এর সাহায্যে সমতায় আনে সবুজ মেরুনকে। শেষার্ধে আর কোনো গোল না হওয়ায় ফলাফল ১-১ এ দাঁড়ায়। সময় শেষ, রেফারি বাঁশিতে জোর ফুঁ দিলেন,  ম্যাচ ড্র,  সবুজ মেরুনের মাথায় উঠল তাজ। সাথে সাথে উচ্ছাস। জয়ের আনন্দে মেতে উঠেছে কলকাতা তথা সারা বাংলা। 

১৩ বছর পর জাতীয় জয়ে খুশি সবাই। জয়ের খবর ছড়িয়ে পরতেই পাড়ায় পাড়ায় বিজ্য মিছিল বের করেন মোহন বাগান সমর্থকেরা। উত্তর কলকাতা, বিশেষ করে শ্যামবাজার, হাতিবাগান, পাইকপাড়া অঞ্চলে শোভা যাত্রা এবং বিজয় মিছিল বেশি পরিমানে লক্ষ্য করা যায় আজ সন্ধ্যায়। বিজয় মিছিল চোখে পড়লেও মোহন বাগানের এই বিজয় উৎসব কে ঘিরে কোনও গণ্ডগোলের খবর এখনও পাওয়া যায় নি। 
যাত্রী নিরাপত্তা কোথায় ? 
বজবজ লোকালে মহিলা কামরায় দুষ্কৃতী তাণ্ডব

কালের_প্রবাহ@বজবজ

চলন্ত ট্রেনের মহিলা কামরায় দুষ্কৃতী তাণ্ডব। মারধরের পর গয়না, টাকা ও মোবাইল লুঠের অভিযোগ। বাধা দিতে গিয়ে আক্রান্ত সহযাত্রী।
একদিকে যাত্রী-দরবারে রেল কর্তারা। অন্যদিকে, রাতের লোকাল ট্রেনে দুষ্কৃতী তাণ্ডবের শিকার মহিলা যাত্রীরা! লুঠপাট, মারধর। শুরুতেই হোঁচট খেল রেলমন্ত্রকের নিরাপত্তা পক্ষ পালনের উদ্যোগ।
বজবজ স্টেশন।
শনিবার রাত নটা পনেরো। শিয়ালদা থেকে দুই দুষ্কৃতী ডাউন বজবজ লোকালের মহিলা কামরায় ওঠে। ট্রেন ছাড়তেই স্বমূর্তি ধারণ করে দুষ্কৃতীরা। মহিলা যাত্রীদের টাকা-গহনা-মোবাইল ছিনতাই করার চেষ্টা করে তারা। লুঠপাটে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন এক সহযাত্রী। কিন্তু তাঁর পরিণতি হয়েছে আরও ভয়ঙ্কর। মহিলা যাত্রীদের ওপর চড়াও হয় তারা। চলে চড়-থাপ্পর-কিল-ঘুঁষি। সঙ্গে অকথ্য গালিগালাজ। এরপর যাত্রীদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাই করে দুষ্কৃতীরা। পার্ক সার্কাসের ঢোকার মুখে ট্রেনের গতি কমলে উল্টো দিক দিয়ে নেমে চম্পট দেয় দুই দুষ্কৃতী। বজবজ লোকালের মহিলা যাত্রীদের অভিযোগ, চেন টানলেও ট্রেন থামেনি।
শিয়ালদা জিআরপি জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। খুব তাড়াতাড়ি দুষ্কৃতীরা ধরা পড়বে। কখনও উত্তরবঙ্গ...কখনও দক্ষিণবঙ্গ। সাম্প্রতিককালে বারবার চলন্ত ট্রেনে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটেছে। এবার খাস কলকাতা। রেলের নিরাপত্তাপক্ষ চলাকালীনই প্রশ্নের মুখে যাত্রীসুরক্ষা।

ধর্ষকের হুমকিতে আত্মহত্যা ধর্ষিতার : তীব্র উত্তেজনা কালিয়াগঞ্জে

কালের_প্রবাহ@কালিয়াগঞ্জ

ধর্ষণে অভিযুক্তর হুমকিতে নিগৃহীতার আত্মহত্যার অভিযোগে তীব্র চাঞ্চল্য উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার বাঘন-বটতুলি গ্রামে। পলাতক মূল অভিযুক্ত। অভিযোগকারিণী সাক্ষ্যদান করে আদালত থেকে বেরোনোর পর ওই অভিযুক্তর শাসানি ও অপমানের জেরেই আত্মহত্যা, দাবি পরিবারের।

প্রতিকি ছবি।
পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত ২০১৩ সালের ১৪ ডিসেম্বর। কালিয়াগঞ্জ থানার বাঘন-বটতুলি গ্রামের বাসিন্দা ওই অভিযোগকারিণী কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে তার প্রতিবেশী শ্রীমান সরকারের বিরুদ্ধে। প্রথমে গ্রামে সালিশি সভা করে টাকা-পয়সার বিনিময়ে মিটমাট করে নেওয়ার পরামর্শ দেওয়া হয় নিগৃহীতাকে। তারপর থানায় অভিযোগের ভিত্তিতে, ওই যুবকের ১৪ দিনের জেল হেফাজত হয়। এরপর ওই যুবক জামিনে মুক্ত হয়ে যান। এরপর কেটে যায় প্রায় দেড় বছর। শনিবার রায়গঞ্জ জেলা আদালতে ওই ঘটনার প্রেক্ষিতে সাক্ষ্যদান করতে যায় ওই কিশোরী। অভিযোগ, সাক্ষ্যদান করে পরিবারের সঙ্গে ওই কিশোরী আদালতের বাইরে আসা মাত্রই তার উপর দলবল নিয়ে চড়াও হয় অভিযুক্ত শ্রীমান সরকার। সকলের সামনেই গালি-গালাজ করে অভিযোগকারিণীকে।
মৃতের পরিবারের দাবি, অপমানের জন্যই বাড়ি ফিরে এসে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী। পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে রায়গঞ্জ থানায়। পলাতক অভিযুক্ত শ্রীমান সরকার। রাজ্যে একের পর এক ধর্ষণের অভিযোগ অব্যাহত। বুধবার দক্ষিণ ২৪ পরগণার গোসাবায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠে ৩ যুবকের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার হয় ৪জন অভিযুক্ত। বৃহস্পতিবার গণধর্ষণের অভিযোগ উত্তর ২৪ পরগনার শাসনে। গ্রেফতার হয় ৩জন। এই পরিস্থিতিতে ধর্ষণের অভিযোগকারিণীর মৃত্যুতে প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা।
সুস্থ থাকতে প্রতিদিন প্রয়োজন কলা
 দেখে নিন কলার অজানা উপকারিতা
@প্রিয়াঙ্কা রায়
আপনি কি কলা খেতে ভালবাসেন? যদি বাসেন তবে এই লেখা পড়ার পর আপনার ভালবাসা বাড়বে বই কমবে না। আর যদি না বাসেন, তবে ভালবাসতে শুরু করবেন কিনা জানি না, তবে হ্যাঁ, কলার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে বাধ্য। মুহূর্তের মধ্যে এনার্জি পেতে কলার জুরি মেলা ভার। কিন্তি তা ছাড়াও যে প্রচুর কাজ করে কলা। জেনে নিন কলার বহুগুণ-
অবসাদ
অবসাদে ভোগা কিছু মানুষের ওপর সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে কলা খেলে ভাল বোধ করেন তারা। কলার মধ্যে থাকা ট্রিপটোফ্যান প্রোটিন মানুষের শরীরে পরিণত করে সিরোটোনিন হরমোনে। সিরোটোনিন হরমোন অফ হ্যাপিনেস নামে পরিচিত। শরীরে এই হরমোনের মাত্রা বাড়লে মুড ভাল হয়ে রিল্যাক্স বোধ করে মানুষ। মুড অফ একটি অতি পরিচিত প্রি-মেন্সট্রয়াল সিনড্রোম। কলার মধ্যে থাকা ভিটামিন বি৬ শরীরে গ্লুকোজের সামঞ্জস্য বজায় রেখে মুড ঠিক রাখতে সাহায্য করে।
অ্যানিমিয়া
কলার মধ্যে থাকা প্রচুর পরিমান আয়রন রক্তে হিমোগ্লোবিন উত্‍পাদনে সাহায্য করে। ফলে অ্যামিনিয়ার সম্ভবনা কমে। এমনকী, অ্যামিনিয়া সারাতেও সাহায্য করে কলা।
রক্তচাপ
কলার মধ্যে পটাশিয়ামের মাত্রা বেশি অথচ নুনের মাত্রা কম থাকায় উচ্চ রক্তচাপ জনিত সমস্যা রুখতে পারে কলা। ইউ ফুড ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কলার এই গুণের কথা মাথায় রেখে স্ট্রোক, উচ্চ রক্তচাপের ওষুধে কলার ব্যবহার সুপারিশ করেছে।
মস্তিষ্ক
টানা ১ বছর ধরে পরীক্ষা চালানো হয়েছিল ইংল্যান্ডের টুইকেনহ্যাম স্কুলের ২০০ জন পড়ুয়ার ওপর। পরীক্ষার আগে টানা ব্রেকফাস্ট, ব্রাঞ্চ ও লাঞ্চে কলা খাওয়ানো হয় তাদের। দেখা গিয়েছিল কলার মধ্যে থাকা পটাশিয়াম তাদের মনসংযোগ বাড়ানোর ফলে অন্যদের থেকে পরীক্ষায় ভাল করেছিলেন ওই ২০০ জন পড়ুয়া।
কনসটিপেশন
কলার মধ্যে প্রচুর পরিমান ফাইবার থাকায় পেট পরিষ্কার রাখতে কলা অপরিহার্য্য।
হ্যাংওভার
আগের রাতের অতিরিক্ত মদ্যপানের হ্যাংওভার কাটাতে বানান মিল্কশেকের কোনও তুলনা নেই। সঙ্গে যদি থাকে ১ চামচ মধু। কলা শরীরের অস্বস্তি কমায়, দুধ পেট ঠান্ডা করে ও মধু বজায় রাখে রক্তে শর্করার মাত্রা।
ফলে অম্বলের হাত থেকেও রেহাই পায় শরীর।
মর্নিং সিকনেস
কাজের চাপ, মানসিক চাপে অনেক সময়ই সকালে ঘুম থেকে উঠে অসুস্থ বোধ করি আমরা। রক্তে শর্করার মাত্রা কম থাকায় কম থাকে এনার্জির মাত্রাও। এই সময় কলা বজায় রাখতে রক্তে শর্করার সঠিক মাত্রা।
মশার কামড়
মশার কামড়ে ফুলে, লাল হয়ে ওঠা ত্বকের যত্ন নিতে ক্রিম বা অ্যান্টিসেপটিক ব্যবহার করার আগে কলার খোসা ঘষে দেখুন ত্বকের ফুলে ওঠা অংশে।
স্নায়ু
কলায় থাকে প্রচুর পরিমানে ভিটামিন বি যা স্নায়ুকে শান্ত করে। মানসিক চাপ কাটাতে ফ্যাটি ফুডের থেকে বেশি প্রয়োজনীয় কলা। কার্বোহাইড্রেটে পরিপূর্ণ হওয়ায় কলা রক্তে শর্করার মাত্রা ঠিক রেখে স্নায়বিক চাপ কমাতে সাহায্য করে।
আলসার
নরম ও মিহি হওয়ার জন্য পেটের সমস্যায় খুবই উপকারী খাবার কলা। অত্যন্ত খারাপ পেটের রোগেও কলাই একমাত্র ফল যা নির্বিঘ্নে খাওয়া যেতে পারে। কলা অস্বস্তি কমিয়ে আরামদায়ক অনুভূতি দেয়।

তাপমাত্রা নিয়নন্ত্রণ
অনেক দেশে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে কলা ব্যবহার করা হয়। অন্তঃসত্ত্বা মহিলাদের জ্বর হলে ওষুধের বদলে খাওয়ানো হয় কলা। তাইল্যান্ডে গর্ভস্থ সন্তানের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে গর্ভবতী মায়েদের মধ্যে কলা খাওয়ার প্রচলন রয়েছে।
সানির 'ওয়াট' লাগাতে সম্মুখসমরে রাখি

@প্রিয়াঙ্কা রায়

রাখি সাওান্ত নাকি সানি লিওনের 'ওয়াট' লাগাতে চলেছেন। কিন্তু হঠাৎ এমন কি হল যাতে এতটাই চটেছেন বলিউডের এককালীন 'আইটেম গার্ল' রাখি সাওয়ান্ত। যে রাখি কাউকেই তোয়াক্কা করেননা তাঁর হঠাৎ এই মতিভ্রম? আসলে সানি আসাতে বলিউডের বাজার কমেছে রাখির। আর তাতেই ক্ষিপ্ত হয়েছেন তিনি। সানিকে টেক্কা দিতে নিজেকে আরও গ্ল্যামারস করতে তাই ছোট ছোট জামাকাপড় পরতে হচ্ছে তাকে। রাখির বক্তব্য, ''কিছু জিনিস ভেতরে থাকা উচিত , আর কিছু জিনিস বাইরে আনা দরকার"। আরও একধাপ এগিয়ে রাখি বলছেন, "আমি ভারতীয় নারী, আমি রাজনীতিতেও এসেছি। আমাকে এমন হতে বাধ্য করছে ও"।

 সানি যেন ভারত থেকে চলে যায় এমন উক্তিও করেছেন রাখি। শুধু ভারত থেকে নয় রাখি চান সানি যেন ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই চলে যান। তাহলে অবশেষে আইটেম গার্ল থেকে রাজনীতিতে আসা রাখি এবার যুদ্ধে নামলেন সানি লিওনের বিরুদ্ধে।
ম্যাগির জন্য মাধুরীকে নোটিশ
@অবিন মিত্র
দু'মিনিটের চট জলদি নুডলসের বিজ্ঞাপন করতে গিয়ে এবার বিপাকে পড়লেন মাধুরী দীক্ষিত। নেসলে ইন্ডিয়ার বিজ্ঞাপনে মুখ দেখানোর উত্তরাখণ্ডের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মাধুরীকে নোটিশ ধরাল। গত কিছুদিন ধরেই ম্যাগিতে অতিরিক্ত লেড ও মনোসোডিয়াম গ্লুটামেট ব্যবহার করার অভিযোগ উঠেছে। এই নিয়ে চলছে বিবিধ পরীক্ষানিরীক্ষাও।
১৫ দিনের মধ্যে এই বলিউড তারকাকে নোটিশের জবাব দিতে হবে। জানাতে হবে কিসের ভিত্তিতে এই বিজ্ঞাপনে তিনি ম্যাগির নিউট্রিশন ভ্যালুর পক্ষে সওয়াল করেছেন।
উত্তরাখণ্ডের খাদ্য নিরাপত্তা আধিকারিক মহিমানন্দ জোশি জানিয়েছেন ১৫ দিনের মধ্যে মাধুরীর নোটিশের উত্তর না দিলে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
এই মাসের প্রথমেই লখনউতে ম্যাগি নুডলসের কিছু স্যাম্পলে মাত্রারিক্ত মোনো সোডিয়াম গ্লুটামেট ও লেড পাওয়া গেছে বলে দাবি করে উত্তরপ্রদেশের ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এই অতিরিক্ত পরিমাণ মনোসোডিয়াম গ্লুটামেট ও লেড শরীরের পক্ষে অত্যন্ত বিপজ্জনক, বিভিন্ন অঙ্গ বিকল করার ক্ষমতা রাখে।
উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে বাজার থেকে সরকারি নির্দেশে সরিয়ে ফেলতে হয় ম্যাগি। যদিও নেসলে ইন্ডিয়ার পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।


অবিন মিত্র
প্র ধা ন  স ম্পা দ ক

বি এ (ইংরেজি সাহিত্য) কলকাতা বিশ্ববিদ্যালয়।
বি এ ও ম্যানেজমেন্ট (সাংবাদিকতা) সিকিম মণিপাল বিশ্ববিদ্যালয়।
যোগাযোগ :  ৭২৭৮৪৫০১৬০  ই-মেইল  :  contact.kaalerprobaho@gmail.com



প্রিয়াঙ্কা রায়
স হ কা রী  স ম্পা দ ক

প্রধান সম্পাদক (বার্তা বিভাগ) কালের প্রবাহ।
বি এ ও ম্যানেজমেন্ট (সাংবাদিকতা) সিকিম মণিপাল বিশ্ববিদ্যালয়।
যোগাযোগ : ৯৬০৯৭৬৬১৪৪ ই-মেইল :contact.kaalerprobaho@gmail.com
রবিবার বাঙালি মানেই মাছ-মাংস সহযোগে তৃপ্তির আহার। আর সে ভাত দিয়ে হোক বা পড়টা। তাই আজ "খাই খাই" এর পরিবেশনে সকলের জন্য চিকেন কোরমা র রেসিপি সন্ধান দিলেন অরুন্ধতী দেবনাথ। 

অনুলিখনে প্রিয়াঙ্কা রায়।

উপকরণ -
মুরগির মাংস ১/২ কেজি।
সাদা তেল  ১ কাপ।
চিকেন কোরমা
পেঁয়াজ কুচি ১ কাপ।
রসুন বাটা ২ টেবিল চামচ।
আদা বাটা ১ টেবিল চামচ।
জিরে গুরো ১ টেবিল চামচ।
ধনে গুরো ১ টেবিল চামচ।
৪টে বড় এলাচ।
ফেটানো টক দই ১/২ কাপ।
দুধ ১ কাপ।
পাতি লেবুর রস ১ টেবিল চামচ।
কেওড়া জল ১ টেবিল চামচ।
কিসমিস ১ টেবিল চামচ।
গরম মশলা ১/২ টেবিল চামচ।
নুন ও মিষ্টি স্বাদ মতো।

প্রথমে কড়াই তে সাদা তেল দিয়ে , তেল গরম হলে তাতে পেঁয়াজ দিয়ে ব্রাউন করে ভাজতে হবে। তারপর তাতে রসুন বাটা আদা বাটা, জিরে - ধনে গুরো , বড় এলাচ,নুন মিষ্টি আন্দাজ মতো দিয়ে ভালো করে নেড়ে কষাতে হবে। তেল ছাড়তে থাকলে তাতে মাংস , দুধ , দই দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নেড়ে ১০ - ১৫ মিনিট কম আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে। এবার পাতি লেবুর রস, কেওড়া জল, কিসমিস, দিয়ে আবার ভাল করে নাড়তে হবে। এরপর গরম মশলা গুরো দিয়ে নামিয়ে গরম গরম রুটি বা পরটার সাথে পরিবেশন করুন।