Friday, June 19, 2015

অবশেষে মালদায় সি পি আই (এম) এর সম্পাদকমণ্ডলী গঠিত


কালেরপ্রবাহ_মালদাঃ

মালদায় সি পি আই (এম) এর জেলা সম্পাদকমণ্ডলী গঠিত হল। আজ শুক্রবার ১৯শে জুন সি পি আই (এম) এর জেলা কমিটির বৈঠক থেকে গঠিত হয় মোট   ১২  জনের সম্পাদকমণ্ডলী। এর মধ্যে আমন্ত্রিত  ১ জন। 
ফাইল চিত্র

জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠকের পর আজ দুপুরে শুরু হয় জেলা কমিটির সভা। সভায় উপস্থিত ছিলেন সি পি আই (এম) পলিটব্যুরোর দুই সদস্য বিমান বসু ও সাংসদ মহঃ সেলিম ও কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল চক্রবর্তী, রাজ্য কমিটির সদস্য মইনুল হাসান। বৈঠক শেষে নবগঠিত জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দের নাম ঘোষণা করেন জেলা সম্পাদক অম্বর মিত্র। 

অম্বর মিত্র জানিয়েছেন, মোট  ১২  জন কে নিয়ে গঠিত হয়েছে এবারের সম্পাদকমণ্ডলী। পুনরায় নির্বাচিত সদস্যরা হলেন অম্বর মিত্র (জেলা সম্পাদক), জীবন মৈত্র, খগেন মুরমু, বিশ্বনাথ ঘোষ, নইমুদ্দিন সেখ, প্রণব দাস, দেবজ্যোতি সিনহা, কৌশিক মিশ্র ও মহঃ আসলাম। 

সম্পাদকমণ্ডলী তে নতুন এলেন মানিকচকের নেতা মজাফফর হোসেন ও গাজলের নেতা নসিবর রহমান। আমন্ত্রিত সদস্য হিসেবে নতুন এলেন কালিয়াচকের কাইশুল হক। বাদ পড়লেন প্রবীণ নেতা রণজিৎ চক্রবর্তী, মনসুর রহমান ও কৃষক সভার জেলা সম্পাদক প্রণব চৌধুরী। সবশেষে অম্বর মিত্র জানান, সর্বসম্মত ভাবেই গঠিত হয়েছে নতুন সম্পাদকমণ্ডলী।
সন্তানের নাম 'পিকু' রাখার হিড়িক ভারতজুড়ে
কালেরপ্রবাহ
দীপিকাকে পিকু‘-র চরিত্রে দেখার পর অনেক বাবা মা নাকি নিজেদের সন্তানের নাম পিকু রাখছেন | এই নাম বাঙালিদের মধ্যে প্রচলিত থাকলেও‚ অবাঙালিদের মধ্যে খুব একটা প্রচলিত নাম নয় | কিন্তু শোনা যাচ্ছে দীপিকাকে পিকুর চরিত্রে দেখার পর‚ বাঙালি হোক বা অবাঙালি‚ বাবা মায়েদের মধ্যে এই নাম রাখার প্রবণতা অনেকটা বেড়ে গেছে | আর এই খবরটা শোনার পর দীপিকা বেশ অবাক |
দীপিকাকে প্রথম এই খবরটা দেন ছবির পরিচালক সুজিত সরকার দেন | কিন্তু দীপিকা তা মোটেই বিশ্বাস করেন নি | কারণ উনি জানিয়েছেন যে কোন বাবা মায়ের জন্য সন্তানের নামকরণ একটা কঠিন কাজ | কারণ নাম সারা জীবন থাকে | কিন্তু কিছুদিন আগে ওঁর এমন বেশ কিছু বাবা মায়ের সঙ্গে আলাপ হয়েছে যারা তাদের বাচ্চার নাম পিকু রেখেছে | এই ঘটনায় দীপিকা খুবই আপ্লুত | উনি জানিয়েছেন ওঁর চরিত্র যে এইভাবে দর্শকদের মন জিতে নেবে‚ তা উনি কোনোদিন ভাবেন নি |
বহু ছবিই বক্স অফিসে সফল হয়‚ দীপিকারই বেশ কয়েকটা ছবি ১০০ কোটি ক্লাবের অন্তর্ভুক্ত | কিন্তু এই ধরনের সফলতা ওঁর জন্য বা পিকু টিমের জন্য একেবারে নতুন আর অন্যরকম |
দল জয়ী হওয়ায় নগ্ন হলেন উপস্থাপিকা

আমেরিকা :


অংশগ্রহণকারী দেশগুলোতে বটেই এর বাইরেও এই খেলার ম্যাচগুলোর দিকে চোখ রাখছেন গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা।



প্রতিটি ম্যাচকে ঘিরে টানটান উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সেই উত্তেজনার বশে ভেনেজুয়েলার এক উপস্থাপিকা যা করলেন তাতে তো সবার চক্ষু চড়কগাছ। তিনি তার টেলিভিশন শোয়ের দর্শকদের কাছে আগেই প্রতিজ্ঞা করেছিলেন যদি কোপা আমেরিকার ভেনেজুয়েলা বনাম কলম্বিয়ার ম্যাচটি ভেনেজুয়েলা জিতে তাহলে তিনি অন এয়ারে নগ্ন হবেন।



তার কথা রাখতেই কিনা সেই ম্যাচে ১-০ গোলে কলম্বিয়ার বিরুদ্ধে জয় পায় ভেনেজুয়েলা। আর তাতেই নিজের করা প্রতিজ্ঞা রাখতে গিয়ে টেলিভিশন শোতে একে একে নিজের কাপড় খুলে নগ্ন হলেন উপস্থাপিকা।


তবে টেলিভিশন নগ্ন হওয়া কিন্তু এই প্রথম নয়। এর আগেও এমনটি ঘটেছে। যেমন কয়েক মাস আগেই রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য নগ্ন হয়েছিলেন ভেনেজুয়েলার আরেকটি টিভি চ্যানেলের খবর উপস্থাপিকা যুবি-প্যালারেস।