Saturday, May 30, 2015


আগামী ২৪ জুন দেশজুড়ে ফের স্তব্ধ হতে চলেছে ব্যাঙ্কিং পরিষেবা

@অবিন মিত্র 

আগামী ২৪ শে জুন ফের ধর্মঘটে স্তব্ধ হতে চলেছে সারা দেশের ব্যাঙ্কিং পরিষেবা। বেতন কাঠামোর পুনঃবিন্যাস সহ একাধিক দাবিতে এবার সারা দেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘট ডাকল স্টেট সেক্টর ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (SSBEA)।


SSBEA সুত্রে জানানো হয়েছে State Bank of India এবং তাদের সহযোগী State Bank of Bikanir - Jaipur, State Bank of Tribankur, State Bank of Hyadrabad, State Bank of Mysore এর সবকটি শাখা এ টি এম সহ বন্ধ থাকবে। ওই দিন কোনও পরিষেবা পাবেন না গ্রাহকেরা। এর জন্য আগাম সতর্কতা অবলম্বন করতেও বলা হয়েছে সংগঠন সুত্রে। 

সংগঠন এর পক্ষ থেকে আরও জানান হয়েছে যে শুধুমাত্র  বেতন কাঠামোর পুনঃ বিন্যাস এর দাবিতে এই ধর্মঘট নয়, গ্রাহক স্বাচ্ছন্দ্য এবং আরও নতুন নতুন পরিষেবা চালু করার দাবিতেও এই ধর্মঘট। তাদের সব দাবি মানা হলে আখেরে গ্রাহকরাই লাভবান হবে বলেও জানান SSBEA এর এক কর্তা।