ড্র করেও ভারতসেরা মোহনবাগান
@ রী তে শ বৈ লদ্যা
৩১ শে মে ২০১৫, রবিবার সন্ধ্যায় ব্যাঙ্গালুরু এফ সি এর বিরুদ্ধে ১-১ এ খেলা শেষ করে মাথায় তাজ তুলে নিল সবুজ মেরুন। প্রথমার্ধে ব্যাঙ্গালুরুর জন জনসন্ ৪১ মিনিটের মাথায় গোল করে। ১-০ তে দ্বিতীয়ার্ধ শুরু করে সবুজ মেরুন।
৮৬ মিনিটের মাথায় বেল্লো রেজ্জাক একটি হেড-এর সাহায্যে সমতায় আনে সবুজ মেরুনকে। শেষার্ধে আর কোনো গোল না হওয়ায় ফলাফল ১-১ এ দাঁড়ায়। সময় শেষ, রেফারি বাঁশিতে জোর ফুঁ দিলেন, ম্যাচ ড্র, সবুজ মেরুনের মাথায় উঠল তাজ। সাথে সাথে উচ্ছাস। জয়ের আনন্দে মেতে উঠেছে কলকাতা তথা সারা বাংলা।
১৩ বছর পর জাতীয় জয়ে খুশি সবাই। জয়ের খবর ছড়িয়ে পরতেই পাড়ায় পাড়ায় বিজ্য মিছিল বের করেন মোহন বাগান সমর্থকেরা। উত্তর কলকাতা, বিশেষ করে শ্যামবাজার, হাতিবাগান, পাইকপাড়া অঞ্চলে শোভা যাত্রা এবং বিজয় মিছিল বেশি পরিমানে লক্ষ্য করা যায় আজ সন্ধ্যায়। বিজয় মিছিল চোখে পড়লেও মোহন বাগানের এই বিজয় উৎসব কে ঘিরে কোনও গণ্ডগোলের খবর এখনও পাওয়া যায় নি।
No comments:
Post a Comment