Monday, June 1, 2015

কল ড্রপ হলে আপনাকেই পয়সা দেবে কোম্পানি

@ অবিন মিত্র

মোবাইলে কথা বলতে বলতে আচমকাই ফোন কেটে গেছে? চিন্তা কী? এবার থে্কে কল ড্রপ হলেও পয়সা দেবে টেলিকম সংস্থাগুলি।
অগস্ট থেকে শুরু হবে এই নয়া পরিষেবা। কথা বলতে বলতে ফোন কেটে গেলে তখনই মোবাইল ব্যবহারকারীর ব্যালেন্স অ্যাকাউন্টে পৌঁছে যাবে পয়সা।
জানা গিয়েছে, তিন মাস ধরে পরীক্ষা চালানোর পর মোবাইল সংস্থাগুলি এই পরিষেবা দিতে এখন প্রস্তুত। কত মিনিটের ব্যবধানে কতবার ফোন কেটে যাচ্ছে নয়া তথ্যপ্রযুক্তির মাধ্যমে তা জানতে পারবে টেলিকম সংস্থাগুলি। 
ভারতের টেলিকম রেগুলেটরি সংস্থা জানিয়েছে, কল ড্রপ খুব বেশি হলে ২ শতাংশ হতে পারে, কিন্তু সম্প্রতি তা বেড়ে ১৪ শতাংশ হয়ে গেছে।
তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ এ প্রসঙ্গে বলেছেন, নয়া এই ব্যবস্থায় উপকৃত হবেন সাধারণ মানুষ।
ভারতে প্রতি চার থেকে পাঁচটা কলের পর একজন মোবাইলকারী কল ড্রপের সম্মুখীন হয়। 
গাড়ি থেকে মহিলা কে তুলে মেরে ফেলল সিংহ
@ অবিন মিত্র
লায়ন পার্কে ওরা গিয়েছিল অ্যাডভেঞ্চার সফরে। কিন্তু শেষ অবধি সেই অ্যাডভেঞ্চার সফরই কাল হল। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের এক লায়ন পার্কে মহিলা পর্যটককে মেরে ফেলল এক সিংহ। গাড়িতে করে এক বন্ধুর সঙ্গে লায়ন পার্কে ঘুরছিলেন বছর ৪০-এর সেই মহিলা। অনেকক্ষণ ঘোরার পর তারা তাদের একটা গাছের নিচে দাঁড় করান।
গাড়ির দরজা খোলা রেখেই দুজনে ছবি তুলতে থাকেন। হঠাত্‍ই একটা সিংহ গাড়ির খোলা দরজা দিয়ে ঢুকে পড়ে মহিলাকে তুলে নিয়ে যান। কিছুক্ষণ পর রক্তাক্ত অবস্থায় মহিলার দেহ উদ্ধার করেন পার্কের কর্মীরা। সিংহের হানায় গাড়ির ড্রাইভারও গুরুতর জখম হন।   
'সংশোধনী ধর্ষণ' এর মূল উদ্যোগ নেন বাবা - মায়েরাই
@২৪_ও_ডে@ কালের প্রবাহ
সন্তানদের 'সোজা পথে' আনার জন্য তাদের ধর্ষণ করাচ্ছেন বাবা-মা! হ্যাঁ, ঠিক এই ধরণের নৃশংস, আমানবিক আচরণের শিকার হতে হচ্ছে এ দেশের বহু সমকামী মানুষদের।  
তেলেঙ্গানার এলজিবিটি কালেকটিভ-এর ক্রাইসিস ইন্টারভেনশন টিমের পেশ করা স্ট্যাটিসটিক্স অনুযায়ী গত পাঁচ বছরে অন্তত ১৫টি এমন 'সংশধোনী ধর্ষণ'-এর ঘটনা ঘটেছে। এই সমস্ত ক্ষেত্রে সন্তানদের 'সমকামিতা' সারানোর জন্য সন্তানদের ধর্ষণ করিয়েছেন বাবা-মা।
''আমরা নিশ্চিত, এই ধরণের ঘটনার আসল সংখ্যাটা আরও অনেক বেশি। কিন্তু সেগুলির অভিযোগ নথিভুক্ত নয়।'' জানিয়েছেন ক্রাইসিস ইন্টারভেনশনের সদস্য বৈজন্তী মোগিল। তিনি বলেছেন ''এই নৃশংস ঘটনাগুলি আমরা জানতে পেরেছি কারণ ভুক্তভোগীরা নিজেদের বাড়ি থেকে পালানোর জন্য আমাদের সাহায্য চেয়েছিলেন। বেশিরভাগই ধর্ষণের অভিযোগ দায়ের করতে পারেননি পর্যন্ত।''
প্রতীকী ছবি।
'সংশোধনী ধর্ষণ'-এর পিছনে যেহেতু বাড়ির লোকজনই নিযুক্ত তাই, নিগৃহীতরা শঙ্কায়, আতঙ্কে আইনি সাহায্যের দ্বারস্থ হতে পারেননি পর্যন্ত। ''নিজের ভাই, তুতোভাইদের ধর্ষক হিসেবে অবতীর্ণ হতে দেখে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন নিগৃহীতরা। স্মৃতি থেকে এই ভয়াবহ ঘটনা মুছে ফেলতে তাঁরা এখন পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চাইছেন। এই কারণেই এ ধরণের ঘটনা নথিভুক্তও হচ্ছে না।'' মন্তব্য বৈজন্তীর।
এই ধরণের 'সংশোধনী ধর্ষণ'-এর ক্ষেত্রে বাবা-মা সবটুকুই জানেন। 'সমকাম' সারিয়ে তুলতে পরিবারেরি কেউই ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়।
দক্ষিণ ভারতের কিছু সম্প্রদায়ের ক্ষেত্রে তুতোভাই-বোনদের মধ্যে বিয়ে খুব সাধারণ ও স্বাভাবিক একটি ঘটনা। অনেক সময়, জন্মের পরেই বাবা-মাই তাঁদের কন্যা সন্তানের বিয়ে কোনও তুতো ভাইয়ের সঙ্গে ঠিক করেন। এক্ষেত্রে মেয়েটি যদি সমকামি হয় এবং পরিবার তা জানতে পারে, পরিবারের তরফ থেকে মনে করা হয় 'ভাবী' স্বামীর সঙ্গে জোর করে সহমিলন এই 'রোগ' সারিয়ে তুলতে পারে।
কোচ দূর অস্ত, আপাতত পর্যবেক্ষক কমিটির সদস্য সৌরভ

@ প্রি য়া ঙ্কা রা য়


আপাতত কোচ বা টিম ডিরেক্টর নয়, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পর্যবেক্ষক কমিটির সদস্য হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে।।তিনি ছাড়াও এই কমিটিতে থাকছেন ভারতীয় ক্রিকেটের মহাতারকা শচীন রমেশ তেন্ডুলকর ও ভি ভি এস লক্ষ্মণ। সোমবার BCCI-এর নবগঠিত পর্যবেক্ষক কমিটিতে যোগ দিয়ে, খেলার দুনিয়ায় নতুন ইনিংস শুরু করলেন এই ক্রিকেট ত্রয়ী।।এখন থেকে ভারতীয় ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত যাবতীয় বিষয়ে বোর্ডকে দিশা দেখাবে এই কমিটি। বিশ্বস্ত সূত্রে খবর, সমস্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটিয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, এই কমিটির পরামর্শ নেবেন বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়াও।
ভারতীয় ক্রিকেট দলের চিফ কোচ বা টিম ডিরেক্টর পদে সৌরভ গাঙ্গুলির অভিষেক ঘটতে চলেছে। এই খবর নিয়ে গত কয়েকদিন ধরে চলেছে দীর্ঘ জল্পনাকল্পনা। কিন্তু, পর্যবেক্ষক কমিটিতে সৌরভকে নিযুক্ত করার পর মনে করা হচ্ছে, হয় রবি শাস্ত্রীকে আপাতত তাঁর পদ থেকে সরানো হবে না। নয়তো নতুন কাউকে চিফ কোচের দায়িত্ব দেওয়া হবে।
BCCI সূত্রের খবর, টেকনিক্যাল বিষয়গুলির ক্ষেত্রে ক্রিকেটাররা এই ত্রয়ীর থেকে পরামর্শ নেবেন। কোনও আন্তর্জাতিক চুক্তি করার ক্ষেত্রে শচীন তেন্ডুলকরের পরামর্শ নেবেন বোর্ড কর্তারা। বিদেশে দলের সাফল্যের নীল নকশা তৈরির দায়িত্ব থাকবে সৌরভের ওপর। আর লক্ষ্মণ দেখবেন মূলত রিজার্ভ বেঞ্চ ও নতুন প্রতিভা তুলে আনার বিষয়টি।

নার্গিসের ৮৬ তম জন্মদিনে গুগুলের ডুডুল পরিবর্তন

@ রী তে শ বৈ লদ্যা



কিংবদন্তী অভিনেত্রী নার্গিস এর জন্মদিনে শ্রদ্ধা জানালো গুগুল। ফাতিমা রশিদ (১৯২৯, ১লা জুন - ১৯৮১, ৩ রা মে), নার্গিস দত্ত নামে খ্যাত এই ভারতীয়  চলচ্চিত্র শিল্পীর জন্ম ইংরেজ শাসনাধীন কালকাতা শহরে। তিনি হিন্দি চলচ্চিত্র জগৎ-এর এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর ১৯৩৫ সালে 'তালাস-ই-হক্' এর একটি শিশু চরিত্ররে মাধ্যমে আত্মপ্রকাশ, কিন্তু তাঁর অভিনয় শুরু হয় ১৯৪২ সালের 'তামান্না'র হাত ধরে। ১৯৪০ থেকে ১৯৬০ সালের কর্মজীবনে অভিনেত্রী, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের সাথে জুটি বেঁধে অনেক সফল বানিজ্যিক ছবি করেন এবং সমালোচকদের প্রশংসাও পান।
             



তার কর্মজীবনের বিখ্যাত চরিত্র 'রাধা' ছিল অ্যাকাডেমি অ্যাওয়ার্ড মনোনীত ছবি 'মাদার ইন্ডিয়া'(১৯৫৭)। এই ছবির জন্য তিনি 'শ্রেষ্ঠ অভিনেত্রী' পুরস্কার জেতেন। ১৯৫৮ সালে, নার্গিস তাঁর 'মাদার ইন্ডিয়া'র সহ অভিনেতা সুনীল দত্তকে বিয়ে করেন এবং চলচ্চিত্র জগৎ-এ যবনিকা টানেন।
              

১৯৮১ সালে পুত্র সঞ্জয় দত্ত'র সিনেমা জগৎ-এ অভিষেকের কিছু দিন পর প্যানক্রাটিক ক্যানসারের জন্য তাঁর মৃত্যু হয়। ১৯৮২ সালে তাঁর স্মৃতির উদ্দেশ্যে 'নার্গিস দত্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন' প্রতিষ্ঠিত হয়। 

বিখ্যাত এই অভিনেত্রীর জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে আজ নিজেদের ডুডুল পরিবর্তন করে গুগুল। কম্পিউটার এ গুগুল খুললেই আজ শুধুই নার্গিসের ছবি। গুগুল এর এই শ্রদ্ধা জানানো কে অনেকটা ব্যাতিক্রমের চোখেই দেখছে ওয়াকিবহাল মহল।