নমো সরকারের বর্ষ পূর্তিতে রাগার আমেঠীতে সভা স্মৃতি ইরানির
বেঙ্গল টাইমস - রাহুল গান্ধীর কেন্দ্রে এবার তাঁকে পাল্টা আক্রমণের রাস্তা বেছে নিল বিজেপি। সরকারের এক বছরে তাঁর কেন্দ্রে পাঠানো হল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানিকে।
গত বছর লোকসভা নির্বাচনে আমেঠিতে রাহুলের বিরুদ্ধে স্মৃতিকেই প্রার্থী করেছিল বিজেপি। নির্বাচনে হেরে যান স্মৃতি। তা সত্ত্বেও তাঁকে মন্ত্রী করা হয়। রাজ্যসভা থেকেই মন্ত্রী হন স্মৃতি। স্মৃতি কথা দিয়েছিলেন, হেরে গেলেও আমেঠির সঙ্গে সম্পর্ক থাকবে। সরকারের বর্ষপূর্তিতে তাই বেছে নিলেন আমেঠিকেই।

আমেঠির বিভিন্ন জায়গায় সভা করলেন স্মৃতি। প্রধানমন্ত্রী চিকিৎসা বিমা যোজনায় বছরে বারো টাকার প্রিমিয়াম দিলে ২ লাখ টাকা পর্যন্ত সাহায্যের কথা বলা হয়েছে। সেই প্রকল্পের প্রচার করে স্মৃতি একেক জায়গায় পাঁচ হাজার কৃষকের এক বছরের প্রিমিয়াম দিলেন। এভাবেই পাঁচ জায়গায় ২৫ হাজার কৃষকের প্রিমিয়াম দিলেন। স্মৃতি বললেন, ‘এটা সরকারি টাকা নয়। আপনারা আমাকে দিদি ও বোনের মর্যাদা দিয়েছেন। তাই আপনাদের প্রতি আমারও দায়িত্ব আছে। নিজের সঞ্চয় থেকেই এই টাকা দিচ্ছি।’ পাশাপাশি বেশ কিছু সরকারি প্রকল্পের কথাও ঘোষণা করেন। নতুন রেল লাইন, নতুন ট্রেনের কথাও উঠে আসে। তাঁর কথায়, দশ বছরে যা হয়নি, তা দশদিনে হয়ে গেল। এবার আমেঠি ও রায়বেরিলির বিভিন্ন জায়গায় নতুন নতুন ট্রেন চলবে।’ রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রীয় প্রকল্পের কৃতিত্ব যেন রাহুল গান্ধী না নিতে পারেন, তাই স্মৃতি আগাম সেগুলি ঘোষণা করে দিলেন।
No comments:
Post a Comment