Friday, June 19, 2015

সন্তানের নাম 'পিকু' রাখার হিড়িক ভারতজুড়ে
কালেরপ্রবাহ
দীপিকাকে পিকু‘-র চরিত্রে দেখার পর অনেক বাবা মা নাকি নিজেদের সন্তানের নাম পিকু রাখছেন | এই নাম বাঙালিদের মধ্যে প্রচলিত থাকলেও‚ অবাঙালিদের মধ্যে খুব একটা প্রচলিত নাম নয় | কিন্তু শোনা যাচ্ছে দীপিকাকে পিকুর চরিত্রে দেখার পর‚ বাঙালি হোক বা অবাঙালি‚ বাবা মায়েদের মধ্যে এই নাম রাখার প্রবণতা অনেকটা বেড়ে গেছে | আর এই খবরটা শোনার পর দীপিকা বেশ অবাক |
দীপিকাকে প্রথম এই খবরটা দেন ছবির পরিচালক সুজিত সরকার দেন | কিন্তু দীপিকা তা মোটেই বিশ্বাস করেন নি | কারণ উনি জানিয়েছেন যে কোন বাবা মায়ের জন্য সন্তানের নামকরণ একটা কঠিন কাজ | কারণ নাম সারা জীবন থাকে | কিন্তু কিছুদিন আগে ওঁর এমন বেশ কিছু বাবা মায়ের সঙ্গে আলাপ হয়েছে যারা তাদের বাচ্চার নাম পিকু রেখেছে | এই ঘটনায় দীপিকা খুবই আপ্লুত | উনি জানিয়েছেন ওঁর চরিত্র যে এইভাবে দর্শকদের মন জিতে নেবে‚ তা উনি কোনোদিন ভাবেন নি |
বহু ছবিই বক্স অফিসে সফল হয়‚ দীপিকারই বেশ কয়েকটা ছবি ১০০ কোটি ক্লাবের অন্তর্ভুক্ত | কিন্তু এই ধরনের সফলতা ওঁর জন্য বা পিকু টিমের জন্য একেবারে নতুন আর অন্যরকম |

No comments:

Post a Comment