Monday, June 1, 2015

কল ড্রপ হলে আপনাকেই পয়সা দেবে কোম্পানি

@ অবিন মিত্র

মোবাইলে কথা বলতে বলতে আচমকাই ফোন কেটে গেছে? চিন্তা কী? এবার থে্কে কল ড্রপ হলেও পয়সা দেবে টেলিকম সংস্থাগুলি।
অগস্ট থেকে শুরু হবে এই নয়া পরিষেবা। কথা বলতে বলতে ফোন কেটে গেলে তখনই মোবাইল ব্যবহারকারীর ব্যালেন্স অ্যাকাউন্টে পৌঁছে যাবে পয়সা।
জানা গিয়েছে, তিন মাস ধরে পরীক্ষা চালানোর পর মোবাইল সংস্থাগুলি এই পরিষেবা দিতে এখন প্রস্তুত। কত মিনিটের ব্যবধানে কতবার ফোন কেটে যাচ্ছে নয়া তথ্যপ্রযুক্তির মাধ্যমে তা জানতে পারবে টেলিকম সংস্থাগুলি। 
ভারতের টেলিকম রেগুলেটরি সংস্থা জানিয়েছে, কল ড্রপ খুব বেশি হলে ২ শতাংশ হতে পারে, কিন্তু সম্প্রতি তা বেড়ে ১৪ শতাংশ হয়ে গেছে।
তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ এ প্রসঙ্গে বলেছেন, নয়া এই ব্যবস্থায় উপকৃত হবেন সাধারণ মানুষ।
ভারতে প্রতি চার থেকে পাঁচটা কলের পর একজন মোবাইলকারী কল ড্রপের সম্মুখীন হয়। 

No comments:

Post a Comment